নবায়নযোগ্য সৌরবিদ্যুত ব্যবহারে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ

১৬ জুন, ২০২০ ১৯:০২  
বিদ্যুত চাহিদা মেটাতে দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষ এখন বাসাবাড়িতে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। আর এর ফলে সৌরবিদ্যুত ব্যবহারে বিশ্বে মঙ্গোলিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ বা সোলার হোম সিস্টেম ব্যবহার করে নেপাল এ তালিকায় প্রথম। মঙ্গলবার ২০২০ সালের বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আরইএন ২১ প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট-জিএসআর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ১ হাজার ৫০০ সেচপাম্প সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ দিচ্ছে। তবে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকারী বা উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ কোনো অবস্থানে নেই। মোট ৪৭টি দেশের মধ্যে জনপ্রতি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় রয়েছে জাপান। তবে শীর্ষ বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন তালিকায় রয়েছে চীন এবং ভারত। জনপ্রতি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্বে প্রথম আইসল্যান্ড।